রাজধানীর সবুজবাগে বিধান মণ্ডল (১৯) নামের এক অটোরিকশা চালককে হত্যার পর রিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার সন্ধ্যা থেকে রাত ১২টার মধ্যে কোনো এক সময় বেগুনবাড়ি এলাকার গ্রিন মডেল টাউনের ব্লক-ই, রোড নম্বর ১২ এর একটি খালি প্লট থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. এনামুল হক মিঠু লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এসআই মো. এনামুল হক মিঠু জানান, খবর পেয়ে রাত সোয়া ১২টার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তার গলায় রশি পেঁচানো ছিল। এছাড়া মাথার পেছনে থেতলানো আঘাত, থুতনির বাম পাশে আচরের দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যার পর তার অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার বিস্তারিত তদন্ত এবং ঘাতকদের সনাক্তের চেষ্টা চলছে।
নেই বাংলাদেশি রোগী-বাতিল হচ্ছে অস্ত্রোপচার, বিপাকে কলকাতার হাসপাতালগুলো
জানালার পর্দা লাগানো নিয়ে স্বামীর সঙ্গে কথা-কাটাকাটি, গলায় ফাঁস স্ত্রীর