বাংলাদেশ পাক-পাঞ্জাতন অনুসারী পরিষদের জাতীয় সম্মেলনে তাজিনুর রহমান তাজ সভাপতি ও সৈয়দ আল আমিন আহমেদ মহাসচিব নির্বাচিত হন। গত ২৯ নভেম্বর ঢাকা বিশ^ সাহিত্য কেন্দ্রে পাক-পাঞ্জাতন অনুসারী পরিষদের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ডক্টর এস এম ইলিয়াসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শাহ সূফী সৈয়দ ইনসারুল হক ও বিশেষ অতিথি সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে আগামী চার বছরমেয়াদি কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে তাজিনুর রহমান তাজ ও মহাসচিব পদে সৈয়দ আল আমিন আহমেদ এবং সাংগঠনিক সচিব পদে ছানোয়ার হোসেন প্রান্থ নির্বাচিত হন। এ ছাড়া শাহ সুফি ইনসারুল হক, ডক্টর এস এম ইলিয়াস, সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, মাছুম চিশতি, দেওয়ান মুর্শেদ চৌধুরী, সৈয়দ রফিকুল হোসাইনী চিশতিসহ ৯ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়। এ সময় সারা দেশের পাক-পাঞ্জাতন অনুসারীরা উপস্থিত ছিলেন।
