অসুস্থ থাকার পরেও বৃষ্টিতে ভিজে শুটিং!

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:৫৫ পিএম

নব্বইয়ের দশকে ‘মোহরা’ ছবিতে ‘টিপ টিপ বরসা পানি’ গানে রবিনা-অক্ষয়ের নাচ আজও চর্চিত বলিউড ও দর্শকমহলে। হলুদ শিফনের শাড়ি জড়ানো ভেজা শরীরে রবিনা ট্যান্ডনের উদ্দাম উষ্ণতা অক্ষয় কুমারের সঙ্গে ঝড় তুলেছিল এক সময়ে। বর্তমানে রিমিক্সের যুগে ক্যাটরিনা কইফ ও অক্ষয় এই গানের দৃশ্য ‘রিক্রিয়েট’ করলেও রবিনা-অক্ষয়ের সেই নাচ আজও প্রথম পছন্দ দর্শকমনে। কিন্তু এই দৃশ্যের শুটিংয়ে যথেষ্ট কাঠখড় পোড়াতে হয়েছে রবিনাকে। একটি সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন অভিনেত্রী।

কৃত্রিম বৃষ্টিতে শুটিং, তাই পানি তুলনামূলক বেশ ঠান্ডা ছিল। কিন্তু সব থেকে বড় কথা হল, অভিনেত্রীর সেই সময় ঋতুচক্র চলছিল। কিন্তু শুটিংয়ের কারণে সেই অবস্থাতেই সব ভিজিয়ে ফেলতে হয়েছিল তাকে। সাধারণত উত্তেজক গানের শুটিংয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, এমনই জানিয়েছেন রবিনা। কিন্তু এই গানের ক্ষেত্রে তিনি নিশ্চিত ছিলেন, শুটিংয়ে তাকে ঋতুস্রাব নিয়ে বৃষ্টিতে ভিজে শুটিং!

কোনও ধরনের অস্বস্তির মুখোমুখি হতে হবে না। অভিনেত্রীর কথায়, ‘গানটি অসাধারণ, নাচের দৃশ্য কামোত্তেজক হলেও অশ্লীল বলা চলে না। আমার ফিল্মি কেরিয়ারে আমি কখনওই কোনও অশ্লীল কাজকে জায়গা দেব না।’

‘সূর্যবংশী’ ছবিতে ক্যাটরিনা-অক্ষয়ের এই গানের রিমেক নিয়ে রবিনার তরফে কোনও সমালোচনা নেই। বরং তিনি বলেন, ‘গানে তারা নতুন ভাবে প্রাণ ঢেলেছেন। আমার গানের রিমেক হলে ভালই লাগে।’ তিনি আরও বলেন। ‘নিজের ছবির গানে অনেক নাচ করেছি। এখন বাকিরা করলে মনে হয় আমার করে যাওয়া কাজ তারা পুনরায় করছেন। আমার কাছে এটা জিতে যাওয়ার মতো।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত