সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোধে সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল মঙ্গলবার দুপুরে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বিজিবি জানায়, সীমান্তে যেকোনো ধরনের অনাকাক্সিক্ষত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোধে সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক বিজিবি।
ভারতের একটি স্থানীয় সংগঠন ‘বাংলাদেশ চলো’ কর্মসূচির ঘোষণা দিয়েছিল। ওই অভিযান যাতে আটকে দেওয়া যায়, সেটা মাথায় রেখে আখাউড়া অঞ্চলে পুলিশের ব্যারিকেড তৈরি করা হয়েছে।
পশ্চিমবঙ্গের ৮ জেলায় বাংলাদেশ সীমান্তে কাঁটাতার লাগাচ্ছে ভারত, ড্রোন দিয়ে নজরদারি
ভারতের উচিত জুলাইয়ের অভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়া