শরীর না ছুঁয়ে শ্লীলতাহানি করতেন এই খলনায়ক!

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৭ পিএম

টলিপাড়ার অন্যতম অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়। পর্দায় দিনের পর দিন দাপটের সঙ্গে অভিনয় করেছেন। মন জয় করেছেন খলনায়কের ভূমিকায়। যদিও তার দিকে কখনো কোনো অভিযোগের আঙুল ওঠেনি। বরং অভিনেত্রীরা ভীষণ বিশ্বাস করতেন তাকে। বিপরীতে থাকা অভিনেত্রীর যেন কোনো সমস্যা না হয়, সব সময় মাথায় চলত সেই চিন্তা।

অভিনেতা বলেন, এটি অনেক বড় দায়িত্ব। বিশ্বাসের বিষয়। আমি একবার একটা বোম্বের ছবিতে কাজ করেছিলাম। যিনি অভিনেত্রী ছিলেন, তিনি বলছিলেন, এই একটা মানুষকে দেখলাম, যিনি পুরো অভিনয়টাই করলেন। আমার শরীর স্পর্শ করলেন না। এখন এগুলো তো কেউ বিশ্বাস করে না।

সহকর্মীদের অস্বস্তিতে ফেলার উদ্দেশ ছিল না উল্লেখ করে বিপ্লব চট্টোপাধ্যায় বলেন, ‘দর্শকের যাতে রক্ত গরম হয়, রাগ হয়, এমনভাবেই কাজটা করতাম। কারণ আমরা অভিনয়টা জানতাম।’

তিনি বলেন, ‘এখন যারা অভিনয় জানেন না, তারা কী অন্যায়-অপরাধ করবেন তা আমি কী করে বলব! সত্যি এটার কোনো প্রয়োজন পড়ে না। আর যদি সহকর্মী হিসেবেই বিশ্বাস করি, তবে তাকে আমি নিরাপত্তা দেব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত