একে খান অ্যান্ড কোম্পানি লিমিটেডের নতুন সিইও আসিফ ভূইয়া

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৭ পিএম

বাংলাদেশের বেসরকারি খাতে অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান একে খান অ্যান্ড কোম্পানি লিমিটেডের গ্রুপ সিইও হিসেবে যোগ দিয়েছেন আসিফ ভূইয়া।

দীর্ঘ ২৬ বছরের বর্নাঢ্য চাকরি জীবনে দেশে এবং দেশের বাইরে বিভিন্ন সেক্টরে কাজ করে আসিফ ব্যবসার প্রবৃদ্ধি ও ইতিবাচক ফলাফল অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। একে খান অ্যান্ড কোম্পানিতে যোগদানের পূর্বে তিনি লাফার্জহোলসিম, ইউনিলিভার ও ব্রিটিশ আমেরিকানো ট্যেবাকো (বিএটি) কোম্পানিতে নেতৃস্থানীয় পদে অধিষ্ঠিত ছিলেন।

বিএটির ট্রেড মার্কেটিং এবং ডিস্ট্রিবিউশন ফাংশনে যোগদানের মাধ্যমে আসিফ তার কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি ইউনিলিভারে যোগ দেন এবং বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন যার মধ্যে কাস্টমার মার্কেটিং ডিরেক্টর বাংলাদেশ, কান্ট্রি ম্যানেজার লেবানন ও সিরিয়া, হেড অব কাস্টমার মার্কেটিং মরক্কো এবং সিনিয়র অডিট ম্যানেজার সিংগাপুর অন্যতম। সর্বশেষ তিনি লাফার্জহোলসিম বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর এবং পরে চীফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি ভারতের আলীগড় বিশ^বিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও এমবিএ ডিগ্রি অর্জন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত