চট্টগ্রাম নগরে সিটি ব্যাংকের এক নিরাপত্তাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর চারটার দিকে ‘শীর্ষ সন্ত্রাসী’ সাজ্জাদ হোসেনকে ধরতে অক্সিজেন এলাকায় অভিযান চালানোর সময় এই ঘটনা ঘটে। সাজ্জাদকে ধরতে পুলিশও পাল্টা ছয় রাউন্ড গুলি ছুড়েছে বলে জানিয়েছেন নগর পুলিশের উপকমিশনার (অপরাধ) রইছ উদ্দিন।
সাজ্জাদের ছোড়া গুলিতে আহত হয় সিটি ব্যাংকের নিরাপত্তাকর্মী কাজল। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নগর পুলিশের উপকমিশনার (অপরাধ) রইছ উদ্দিন আরও জানান, পুলিশের তালিকাভুক্ত বায়েজিদ বোস্তামি থানা এলাকার শীর্ষ সন্ত্রাসী ও একাধিক হত্যা মামলার আসামি সাজ্জাদ হোসেন অক্সিজেন এলাকায় ইউনুস টাওয়ারে আত্মগোপন করে আছে বলে গোপন সূত্রে সংবাদ পেয়ে তাকে গ্রেপ্তার করতে অভিযান চালায় পুলিশ।
এ সময় সাজ্জাদ তার বাহিনীর কয়েকজন সদস্য নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পালানোর সময় এলোপাতাড়ি গুলি ছুড়েন সাজ্জাদ। এ সময় গুলিবিদ্ধ হন সিটি ব্যাংক, অক্সিজেন শাখার সামনে এটিএম বুথে দায়িত্ব পালনকারী নিরাপত্তা কর্মী কাজল।
আজ দুপুর ১২টার দিকে শেষ খবর পাওয়া নিরাপত্তাকর্মী কাজল চমেক হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বলে সিটি ব্যাংক সূত্রে জানা গেছে।
শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা
মামলায় নাম থাকলেই গণহারে গ্রেপ্তার নয়: আইজিপি