সড়কে ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ১১:১৫ এএম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ২টার দিকে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের জয়মনির হাট শহিদ সামাদ টেকনিক্যাল কলেজের পাশে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন—ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের সাপাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে রশিদুল ইসলাম ও বলদিয়া ইউনিয়নের আবুল ফজল সরকারের ছেলে ব্যবসায়ী কামাল হোসেন খোকন। 

নিহতের স্বজনরা জানান, রাতে মোটরসাইকেলে রংপুরে থেকে ভূরুঙ্গামারী আসার পথে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলেই মারা যান রশিদুল ইসলাম। হাসপাতালে নেওয়ার পথে মারা যান খোকন। তবে কোন গাড়ির চাপায় তারা মারা গেছে বলা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে মাইক্রোবাস বা ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে গেছে।

ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত