মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ০৬:২৮ পিএম

বগুড়ার শেরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শাকিল আহম্মেদ (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৬ ডিসেম্বর) উপজেলার কেল্লাপোশি নামক আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল কুসুম্বি ইউনিয়নের কুসুম্বি মুসলিমপাড়ার মোস্তফা শেখের ছেলে।

স্থানীয়রা জানান, শাকিল শেরপুর শহরে একটি দোকানের কর্মচারী হিসেবে কাজ করতেন। সকালে বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার সময় কুসুম্বি ইউনিয়নের আঞ্চলিক সড়কের কেল্লাপোশিতে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত