ভারতের দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় দুই তারকা রাশমিকা মন্দান্না ও বিজয় দেবরাকোন্ডা। দীর্ঘদিন ধরেই এই জুটির প্রেমের গুঞ্জনে শোনা যাচ্ছে। হায়দ্রাবাদে ‘পুষ্পা ২: দ্য রুল সিনেমার একটি বিশেষ প্রদর্শনীতে অভিনেত্রী রাশমিকা মন্দান্নাকে বিজয় দেবরাকোন্ডার পরিবারের সঙ্গে দেখা গেছে।
এই ঘটনাকে ঘিরে ভক্ত ও অনুরাগীদের মধ্যে তাদের প্রেমের গুঞ্জন নতুন করে জোরালো হয়েছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি ভাইরাল ছবিতে দেখা যায়, রাশমিকা বিজয়ের মা মাধবী দেবরাকোন্ডা এবং ভাই আনন্দ দেবরাকোন্ডার সঙ্গে সিনেমা হলে উপস্থিত ছিলেন। তবে, এই বিশেষ মুহূর্তে বিজয় দেবরাকোন্ডা নিজে উপস্থিত ছিলেন না।
কিছুদিন আগেই একটি সাক্ষাৎকারে বিজয় দেবরাকোন্ডা তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মন্তব্য করেন। তিনি জানান, তিনি বর্তমানে একটি সম্পর্কে রয়েছেন। বিজয়ের ভাষায়, ‘আমি ৩৫ বছর বয়সী, আপনি কি মনে করেন আমি সিঙ্গেল? আমি ভালোবাসার অর্থ বুঝি এবং ভালোবাসতে জানি। তবে আমার ভালোবাসা নিঃশর্ত নয়, কারণ আমার ভালোবাসায় প্রত্যাশা আছে।’
‘পুষ্পা ২: দ্য রুল’-এ রাশমিকা মান্দানা শ্রীবল্লী চরিত্রে ফিরেছেন। ছবিটি মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ঝড় তুলেছে। এই ঘটনায় ভক্তদের ধারণা আরও শক্ত হয়েছে যে রাশমিকা এবং বিজয় দেবরাকোন্ডা সম্ভবত প্রেমের সম্পর্কে রয়েছেন, যদিও তারা কেউই এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। কয়েক দিন আগেই হায়দ্রাবাদে বিজয় দেবরাকোন্ডার বাড়িতে দীপাবলি উদযাপন করেছেন রাশমিকা। এ ছাড়া বিভিন্ন সময়ে একসঙ্গে ছুটি কাটাতেও দেখা গেছে এই জুটিকে।
বিজয় ও রাশমিকা জুটি বেধে প্রথম অভিনয় করেন ‘গীত গোবিন্দম’ সিনেমায়। এই ছবির সুবাদেই তারা জনপ্রিয়তা পান। আর নিজেদের মধ্যেও গড়ে ওঠে ঘনিষ্ট সম্পর্ক। এরপর তাদের একসাথে দেখা যায় ‘ডিয়ার কমরেড’ ছবিটে। রাশমিকার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অ্যানিমেল’। যেটা বিশ্বব্যাপী ৮০০ কোটি রুপির বেশি আয় করেছে। এতে তার বিপরীতে আছেন রণবীর কাপুর। বর্তমানে পরশুরাম পেটলার ‘ফ্যামিলি স্টার’ এবং নির্মাতা গৌতম তিনানুরির ‘ভিডি ১২’র কাজ করছেন বিজয়।
মমতা কুলকার্নির স্বীকারোক্তি