বিয়ে করেছেন ‘রূপকথার জগতে’, ‘বাজে স্বভাব’ গায়ক রেহান রাসুল। গতকাল শুক্রবার রাতে বিয়ের খবরটি প্রকাশ্যে আনেন তিনি। পাত্রীর সঙ্গে একটি স্থিরচিত্র পোস্ট করে রেহান ক্যাপশনে লিখেছেন, ‘বিয়ে করেছি, শক খাইয়েন না, ঘটনা সত্য।’
জানা গেছে, রেহান রাসুলের স্ত্রীর নাম সাদিয়া ইসলাম। পরিবারের সবাই তাকে বৃষ্টি নামে ডাকেন।
রেহান রাসুল বলেন, ‘এক বছরের প্রেম আমাদের। ২০১৬ সালে পরিচয়। আমরা তখন এবিসি রেডিওতে কাজ করেছি। বৃষ্টি তখন ছয়-সাত মাস কাজ করেছিল প্রযোজক হিসেবে। তখন অবশ্য ওর সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল না। ছিল শুধুই বন্ধুত্ব। ২০২৩ সালে এসে আমাদের আরেকটা আড্ডা হওয়া শুরু করে। ২০২৪ এর শুরু থেকে প্রেম। তারপর ঠুসঠাস বিয়ে করে ফেললাম।’
গায়ক জানালেন, বেশ কিছুদিন আগে গায়কের লালমাটিয়ার বাসায় সাদিয়া ইসলামের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। গতকাল তা প্রকাশ্যে এনেছেন শুধু।
‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে নারীর মৃত্যু, পরিবারকে আর্থিক সাহায্য আল্লু অর্জুনের