ক্রিকেট দুনিয়ায় হ্যাটট্রিক তো হরহামেশাই শোনা যায়, কিন্তু ‘পারফেক্ট হ্যাটট্রিক’ আবার কী জিনিস? ক্রিকেটপ্রেমীদের কাছে এই টার্মটা অচেনাই লাগবে। কারণ টেস্ট ক্রিকেটের প্রায় দেড়শ বছরের ইতিহাসে এই ঘটনা ঘটেছে মাত্র আটবার। সর্বশেষ বোলার হিসেবে এই কীর্তি গড়লেন ইংল্যান্ডের পেসার গাস অ্যাটকিনসন।
পরপর তিন বলে বোল্ড, কট বিহাইন্ড আর এলবিডাব্লিউয়ের মাধ্যমে তিন ব্যাটসম্যান আউট করাকেই বলে ‘পারফেক্ট হ্যাটট্রিক’। গতকাল ডেভন কনওয়েকে (১৬) নিজের ওভারের শেষ বলে হ্যারি ব্রুকের তালুবন্দি করেন অ্যাটকিনসন। এরপর আজ শনিবার কিউইদের ইনিংসের ৩৫তম ওভারে করেন হ্যাটট্রিক। অ্যাটকিনসনের তৃতীয় ডেলিভারিতে বল ছাড়তে গিয়ে ব্যাটে লাগিয়ে বোল্ড হয়ে যান নাথান স্মিথ (১৪)।
চতুর্থ ডেলিভারিতে গালি অঞ্চলে বেন ডাকেটের হাতে ক্যাচ তুলে দেন ম্যাট হেনরি। শেষ বলটি টিম সাউদির পায়ে লাগতেই উল্লাসে ফেটে পড়েন অ্যাটকিনসন। মজার বিষয় হচ্ছে, রিভিউ নিয়েই ড্রেসিংরুমের দিকে হাঁটা শুরু করেন সাউদি ও নন স্ট্রাইকে থাকা ফিলিপস। এতে ধারাভাষ্যকার ইয়ান স্মিথ বেশ চটে গিয়ে দুই কিউই ব্যাটারের সমালোচনা করেন। আউট মেনে নিলে আবার রিভিউ কেন?
সে যাই হোক বেসিন রিজার্ভে প্রথম টেস্ট হ্যাটট্রিকের কীর্তির মালিক এখন অ্যাটকিনসন। টেস্টে ইংল্যান্ডের বোলারদের এটি ১৫তম হ্যাটট্রিক। সিরিজের দ্বিতীয় এই টেস্টে কিউইদের প্রথম ইনিংস গুটিয়ে যায় মাত্র ১২৫ রানে। প্রথম ইনিংসে ২৮০ রান তোলা ইংল্যান্ড দ্বিতীয় দিন শেষে তুলেছে ৫ উইকেটে ৩৭৮ রান। তাদের লিড হয়েছে ৫৩৩ রানের।
সিরাজের ‘১৮১.৬ কিলোমিটার’ গতির বল নিয়ে হইচই, হাসাহাসি
বিধ্বংসী ব্যাটিংয়ে ট্রাভিস হেডের দ্রুততম সেঞ্চুরি
১২২ মিলিয়ন ডলারের সবচেয়ে দামি দল ধোনির চেন্নাই