ঝড়ের কারণে স্থগিত এভারটন-লিভারপুল ম্যাচ

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৪ পিএম

সব কিছু ঠিক থাকলে ঘণ্টা খানেক পর ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের মাঠ গুডিসন পার্কে খেলতে নামতো লিভারপুল। তবে ঝড়ের কারণে এই ম্যাচটি স্থগিত করা হয়েছে।

লিগে মার্সিসাইড ডার্বিতে নগরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলকে আতিথ্য দেওয়ার প্রস্তুতিও সেরে রেখেছিল এভারটন।

বিবৃতিতে এভারটন জানিয়েছে, আজ গুডিসন পার্কে বিরূপ আবহাওয়ার কারণে মার্সিসাইড ডার্বির ম্যাচটি স্থগিত করা হয়েছে। লিভারপুল জানিয়েছে, আমরা নিশ্চিত করতে পারি যে আজ গুডিসন পার্কে এভারটনের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচটি স্থগিত করা হয়েছে।

আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে একাধিক ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, ডারা ঝড়ের প্রভাবে মার্সিসাইড এবং তার আশপাশের অঞ্চলে বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৯০ কিলোমিটারের পৌঁছতে পারে।

ওয়েলস এবং দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ড অঞ্চলে এই ঝড় আঘাত হানবে। স্থানীয় পুলিশ বাসিন্দাদের সতর্ক করেছে। ঘরের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে।

এভারটন-লিভারপুল দ্বৈরথ ছাড়াও চ্যাম্পিয়নশিপে কার্ডিফ-ওয়াটফোর্ড এবং প্লেমাউথ-অক্সফোর্ডের ম্যাচ দুটি স্থগিত করা হয়েছে। এ ছাড়া স্থগিত করা হয়েছে লিগ ওয়ানে ব্রিস্টল রোভার্স এবং বোল্টন ওয়ান্ডারার্সের ম্যাচও।

লিগ টুতে স্থগিত করা হয়েছে নিউপোর্ট কার্লসলাইল ইউনাইটেডের ম্যাচ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত