বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুধু ওই চিন্ময়ের জন্য তা না। এই ষড়যন্ত্র বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র। বাংলাদেশকে কেউ কেউ বিভিন্নভাবে হুমকি দেওয়ার চেষ্টা করে চিকেন নেক দখল করে নেবে। আরে ভাই দখলের দিন শেষ। এত বাহিনী থাকার পরও পালিয়ে যেতে হয়েছে। ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাত থাকার পরে দখলে স্বপ্ন দেখেন। সেই স্বপ্ন দিবাস্বপ্ন থেকে যাবে।’
গতকাল শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ভয়েস অব টাইমস নামে সংগঠনের উদ্যোগে ভারতের আগরতলায় বাংলাদেশের উপহাইকমিশনে উগ্রবাদী হিন্দুদের হামলা এবং ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আয়োজিত সমাবেশে ডা. জাহিদ এ কথা বলেন। সমাবেশের পর বিক্ষোভ মিছিল করে সংগঠনটি।
ডা. জাহিদ বলেন, ‘সংস্কার-আধিপত্যবাদী-সম্প্রসারণবাদী যেকোনো উদ্যোগকে এই সরকারই শুধু নয়, এ দেশের ১৮ কোটি মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে। স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুণœ রাখার জন্য শেষ রক্ত বিন্দু দিয়েও চেষ্টা করবে।’
