বিকাশের উদ্যোগে বইমেলায় সংগৃহীত ১ লাখ ২০ হাজার বই পৌঁছে গেল পাঠকের কাছে

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৭ পিএম

সারা দেশের সব শ্রেণীর পাঠকদের বই পড়ার সুযোগ আরো বিস্তৃত করতে এ বছর ২৮টি জেলায় ব্যক্তি, প্রতিষ্ঠান বা সমন্বিত উদ্যোগে গড়ে ওঠা ৩৯৩টি লাইব্রেরির পাঠকদের কাছে ১ লাখ ২০ হাজার বই পৌঁছে দিয়েছে বিকাশ, সহযোগিতায় ছিল প্রথম আলো ট্রাস্ট। 

গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবছরও ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত অমর একুশে বইমেলা প্রাঙ্গণে আসা লেখক-পাঠক-দর্শনার্থীদের কাছ থেকে বই সংগ্রহ করে বিকাশ। পাশাপাশি, বিকাশ এর অর্থায়নে আরও বই কিনে যুক্ত করা হয় এই উদ্যোগে। ‘মেধার বিকাশ ঠেকায় কে’-স্লোগানে পরিচালিত হয় এ বছরের বই সংগ্রহ কার্যক্রম। 
সারা দেশের সববয়সী পাঠকদের কাছে গল্প, কবিতা, উপন্যাস, বিজ্ঞানবিষয়ক, ধর্মীয়, আত্মউন্নয়নমূলক বইসহ নানান ধরনের বৈচিত্র্যপূর্ণ বই সহজলভ্য করতে বিকাশ এই ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করে।  

প্রসঙ্গত, বিকাশ গত সাত বছর ধরে বইমেলার মূল পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত রয়েছে। আর গত ৫ বছর ধরে বই সংগ্রহ উদ্যোগ চালু রয়েছে যার মাধ্যমে এ পর্যন্ত দেশের বিভিন্ন সুবিধাবঞ্চিত শিশুদের স্কুলসহ বিভিন্ন ধরনের লাইব্রেরিতে মোট ২ লাখ ৬৭ হাজার বই বিতরণ করেছে বিকাশ। বিকাশ-এর উদ্যোগে বই সংগ্রহ ও বিতরণের এই আয়োজনে গত বছর থেকে যুক্ত হয়েছে প্রথম আলো ট্রাস্ট। 

চুয়াডাঙ্গার স্বয়ম্ভর পাবলিক লাইব্রেরিতে বই দেয়ার মাধ্যমে শুরু হয় এ বছরের বিতরণ কার্যক্রম। পরবর্তীতে 
কুষ্টিয়া, ব্রাহ্মণবাড়িয়া, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, জামালপুর, যশোর, ফরিদপুর, নওগাঁ, সিলেট, বান্দরবান, পাবনা, ঝালকাঠি, চাঁদপুর, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালি, কুমিল্লা, রাজবাড়ি, ময়মনসিংহ, ঝিনাইদহ, রাজশাহী, নেত্রকোনা, বরিশাল ও রাঙ্গামাটি জেলার বিভিন্ন লাইব্রেরিতে এসব বই পৌঁছে দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত