অভিষেক-ঐশ্বরিয়ার দাম্পত্য কলহ প্রায় মাসখানেক ধরেই খবরের শিরোনামে। নিন্দুকদের চর্চার অন্ত নেই! ডিভোর্সের জল্পনায় পানি ঢেলে সম্প্রতি এক অনুষ্ঠানে অভিষেক বচ্চনের বাহুডোরে ধরা দিয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। ব্যস, এক ছবিতেই নিন্দুকদের মুখে কুলুপ!
এবার রীতেশ দেশমুখের এক শোতে দ্বিতীয় সন্তানের পরিকল্পনার কথা শুনে লজ্জায় পড়লেন অভিষেক বচ্চন।
অভিষেক-ঐশ্বরিয়ার মেয়ে আরাধ্যা সম্প্রতি কৈশোরে প্রবেশ করেছে। ডিভোর্স গুঞ্জনের মাঝেই মেয়ের জন্মদিনের পার্টিতে একছাদের তলায় দেখা গেছে তারকাদম্পতিকে। এবার কি দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করছেন?
‘কেস তো বনসা হ্যায়’ শোতে রীতেশ দেশমুখের গুগলির সম্মুখীন হয়ে লজ্জায় লাল হয়ে গেলেন অভিষেক বচ্চন। শোতে রীতেশ জুনিয়র বচ্চনের উদ্দেশে বলেন, আপনাদের পরিবারে সকলের নামের আদ্যাক্ষর ‘A’। জয়া আন্টি এবং শ্বেতা কি দোষ করলেন যে ওদের নামের আদ্যাক্ষর আলাদা…।
একথা শুনেই অভিষেক বলেন, এটা প্লিজ ওদেরকেই জিজ্ঞেস করুন। তবে আমার হয়, এই ‘A’ দিয়ে নাম শুরু হওয়াটা আমাদের পরিবারে একটা প্রথার মতো হয়ে গেছে। অভিষেক, আরাধ্যা…।”
এই কথার লেজ ধরেই রীতেশের সপাট প্রশ্ন, “আর আরাধ্যার পরে?” জবাবে অভিষেক বলেন, “এরপর যখন পরবর্তী প্রজন্ম আসবে, তখন দেখা যাক কী হয়…।”
এরপরই রীতেশ দেশমুখ বলেন, এতটা কে দেরি করে ভাই? এই যেমন ধরো রীতেশ, রিয়ান, রাহিল (আমার দুই বাচ্চার নাম), তেমনই অভিষেক, আরাধ্যার পর…? দ্বিতীয় সন্তানের পরিকল্পনার কথা শুনে জুনিয়র বচ্চনের মুখ একেবারে লজ্জায় লাল হয়ে ওঠে। তৎক্ষণাৎ রীতেশকে মনে করিয়ে দেন যে তিনি বয়সে বড়। অভিষেক বলেন, “আরে বয়সটা তো খেয়াল করো রীতেশ। আমি তোমার থেকে বড়।”
‘পুষ্পা ২’র প্রযোজককে বাড়িতে গিয়ে মারধরের হুমকি
ভিডিও ফাঁস নিয়ে মুখ খুললেন প্রজ্ঞা নাগরা