৪৭তম বিসিএসের অনলাইন আবেদন হঠাৎ স্থগিত

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৩ পিএম

৪৭তম বিসিএসের অনলাইন আবেদন অনিবার্য কারণবশত স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

আজ সোমবার বিকেলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

গত ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন। এই বিসিএসে শূন্য পদে ক্যাডার নিয়োগ পাবেন ৩ হাজার ৪৮৭ জন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) থেকে অনলাইনে এ আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। তবে মাত্র কয়েক ঘণ্টা আগে তা স্থগিতের ঘোষণা দিল পিএসসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত