চট্টগ্রামে পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন, স্বামী আটক

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ১০:৪৬ পিএম

পরকীয়ায় জড়িত থাকার সন্দেহ থেকে স্ত্রীকে খুন করে গ্রামের বাড়ি চট্টগ্রামের আনোয়ারায় পালিয়ে যান মো. নাছির (৪৮)। কিন্তু শেষ রক্ষা হয়নি। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রোববার (৮ ডিসেম্বর) রাতে গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে গত শনিবার রাত ৮টার দিকে নগরের পতেঙ্গার বিজয়নগর এলাকার কবিরের ভাড়া বাসা থেকে তার স্ত্রী নাছিমা আক্তারের (৪৫) অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার নাছির আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তোতার পাড়ার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া নাছিরের দ্বিতীয় স্ত্রী ছিলেন নাছিমা। আগের স্ত্রীর ঘরে তার তিনটি সন্তান আছে। বছর দুয়েক আগে তিনি নাছিমাকে বিয়ে করেন। নাছিমার অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক আছে বলে তিনি স্ত্রীকে সন্দেহ করতেন। এ নিয়ে দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এ ছাড়া নাছিরের বিরুদ্ধে নগরের বন্দর থানায় ডাকাতি ও আনোয়ারা থানায় মাদক মামলা আছে। নাছিমা থেকে তিনি প্রায়ই মাদক কেনার জন্য টাকা নিতেন। গত ২ ডিসেম্বর রাতে ঝগড়ার একপর্যায়ে নাছির মাথায় লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় নাছিমার। পরে ঘরে তালা মেরে পালিয়ে যান নাছির। চারদিন পর ৭ ডিসেম্বর রাতে নাছিমার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। 

পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, ‘নাছিমাকে খুন করে নাছির মশারির ভেতরেই তার লাশ শোয়া অবস্থায় রেখে পালিয়ে যান। পাঁচদিন পর ওই বাসা থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে আমরা গিয়ে নাছিমার অর্ধগলিত লাশ উদ্ধার করি। গোপন সূত্রের ভিত্তিতে নাছিরকে তার বাড়ি আনোয়ারা থেকে গ্রেপ্তার করি। নাছির পরকীয়া সন্দেহের জেরেই তিনি তার স্ত্রীকে খুন করেছেন বলে আমাদের জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত