কুড়িগ্রামে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ১১:২৬ পিএম

কু‌ড়িগ্রা‌মের রাজারহাটে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রবীন্দ্রনাথ রায় (৩৫) না‌মে এক যুব‌কের মৃত‌্যু হয়ে‌ছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যার পর উপ‌জেলার রাজারহাট ইউনিয়‌নের মন্ডলের বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘ‌টে।

নিহত রবীন্দ্রনাথ রায় কুড়িগ্রাম সদর বেলগাছা ইউনিয়নের মৃত টুলুরাম রায়ের ছে‌লে। গুরুতর আহত অবস্থায় রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্স হাসপা‌তা‌লে চি‌কিৎসাধীন আছেন দুর্ঘটনায় আহত অন্তর রায় (২১)।

পু‌লিশ ও নিহ‌তের প‌রিবার সূ‌ত্রে জানা গে‌ছে, নিহত রবীন্দ্রনাথ ও আহত অন্তর রায় মোটরসাইকেলযোগে রাজারহাট হ‌য়ে তিস্তা যা‌চ্ছি‌লেন। রাজারহাট ইউনিয়‌নের মন্ডলের বাজারের সামনে ব্রিজ এলাকায় পৌঁছালে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিট‌কে প‌ড়ে। এতে ঘটনাস্থলে মারা যান রবীন্দ্রনাথ। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অন্যজনকে উদ্ধার ক‌রে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে ব‌লেন, হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ মৃত অবস্থায় একজনকে উদ্ধার করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত