যৌথ সহযোগিতা কমিশন (জেসিসি) গঠনে সমঝোতা স্বারক স্বাক্ষর করেছে ভারত ও কুয়েত। ভারতের পররাষ্ট্রমন্ত্রী (ইএএম) এস জয়শঙ্কর এবং কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ আলী আল ইয়াহিয়া বুধবার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এই এমওইউ স্বাক্ষর করেছেন।
চুক্তিতে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি, কৃষি, নিরাপত্তা এবং সংস্কৃতিসহ অন্যান্য খাতগুলোতে নতুন যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের রূপরেখা দেওয়া হয়েছে। জেসিসির অধীনে গ্রুপগুলো পর্যালোচনা করা এবং দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যবেক্ষণ করা হবে।
যৌথ সহযোগিতা কমিশন হাইড্রোকার্বন, স্বাস্থ্য এবং কনস্যুলার বিষয়গুলোর মতো ক্ষেত্রগুলোতে বিদ্যমান ওয়ার্কিং গ্রুপগুলোর তত্ত্বাবধান করবে। এছাড়া বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি, কৃষি, নিরাপত্তা এবং সংস্কৃতির ক্ষেত্রে নতুন জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ, জেসিসির অধীনে গঠন করা হবে।
আবদুল্লাহ আলী আল ইয়াহিয়া ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে সরকারি সফরে এসেছিলেন। এটি কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আবদুল্লাহ আলী আল ইয়াহিয়ার প্রথম ভারত সফর। তার সফরের সময় তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সাক্ষাত করেন। এ সময় তিনি দুই দেশের মধ্যে ঐতিহাসিক এবং গভীর সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আস্থার প্রতিশ্রুতি দেন।
কুয়েতের পররাষ্ট্র মন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে এক্সে এক বার্তায় মোদি মোদি লেখেন, কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীকে পেয়ে আমি আনন্দিত। আমি ভারতীয় নাগরিকদের কল্যাণের জন্য কুয়েতের নেতৃত্বকে ধন্যবাদ জানাই।
খাল থেকে অভিনেত্রীর ছেলের মরদেহ উদ্ধার