দেশে মানসিক রোগ চিকিৎসায় দক্ষ জনশক্তি বাড়ানোর আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, দেশে সাইকিয়াট্রিস্টের পাশাপাশি সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিক নার্স, সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কারসহ অন্যান্য মানসিক স্বাস্থ্য পেশাজীবীর সংকট রয়েছে। এই সংকট কাটাতে তারা মানসিক রোগ চিকিৎসায় উচ্চতর শিক্ষা ও প্রশিক্ষণের যথাযথ ব্যবস্থার পরামর্শ দিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার ‘গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে মানসিক স্বাস্থ্য’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলা হয়। আলোচনায় বক্তারা এসব কথা বলেন। গোলটেবিল বৈঠকটির আয়োজন করে বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত এই বৈঠকের আয়োজন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি)।
বৈঠকে দেশের পরিবর্তিত বাস্তবতায় আগামীর দিকে লক্ষ্য রেখে মানসিক স্বাস্থ্য উন্নয়নে নানামুখী পদক্ষেপে আরো গতি আনার ও নতুন পরিকল্পনা গ্রহণের তাগিদ দেওয়া হয়
বৈঠকে বক্তারা বলেন, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, যেমন- শিশু, নারী, প্রবীণ, প্রতিবন্ধী, দীর্ঘমেয়াদী শারীরিক রোগে আক্রান্ত ব্যক্তি, দুর্যোগ-বিপর্যয়-সহিংসতার শিকার বেঁচে যাওয়া ব্যক্তি, সামাজিক ও অর্থনৈতিভাবে পিছিয়ে থাকা জনগোষ্ঠী- এদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে বিশেষ নজর দিতে হবে।
বৈঠকে উপস্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক এবং স্বাস্থ্যবিষয়ক কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদা বুশরা, আমার বাংলাদেশ (এবি) পার্টির আহ্বায়ক ও বিএপির যুগ্ম- আহ্বায়ক অধ্যাপক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব, বৈঠকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. মুনতাসীর মারুফ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মানসিক রোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. শামসুল আহসান মাকসুদ, বৈঠকে সূচনা বক্তব্য রাখেন বিএপির সদস্য সচিব অধ্যাপক ডা. মো. নিজাম উদ্দিন।
অনুষ্ঠানে কি নোট প্রবন্ধ উপস্থাপন করেন কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের রেসিডেন্ট সাইকিয়াট্রিস্ট ডা. মো রাহেনুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের রেজিস্ট্রার ডা. মো. তৈয়বুর রহমান রয়েল। বিএনপি আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আব্দুল মোত্তালিব, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক অ্যাডভোকেট আলী নাসের খান, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডা. এ কে এম ওয়ালিউল্লাহ, বিএসএমএমইউ-এর মানসিক রোগ বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাহউদ্দিন কাওসার বিপ্লব, স্বাস্থ্য বিষয়ক কমিটির জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সমন্বয়ক শামা মাহরীন ও রাতুল চৌধুরী, মিডিয়া ব্যক্তিত্ব আর জে নীরব, বাংলাদেশ সোসাইটি অফ সার্জনস এর মহাসচিব ও ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. আহমেদ সামি আল হাসান প্রমুখ।
