খুলনায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। গত বুধবার রাত ১০টার দিকে মহানগরীর নতুন রাস্তা মোড় রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। ট্রেনটি যুবকের শরীরের ওপর দিয়ে যাওয়ায় তার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। মৃত যুবক হলেন প্লাটিনাম জুটমিল কলোনির বাসিন্দা আলতাফ হোসেনের ছেলে রিপন।
দৌলতপুর রেলস্টেশন ফাঁড়ির এসআই তারিকুল ইসলাম বলেন, রাত ১০টার দিকে খুলনা থেকে চিলাহাটিগামী একটি ট্রেন নগরীর নতুন রাস্তা মোড় পার হচ্ছিল। এ সময় এক যুবক চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিলে কাটা পড়ে তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়।
