সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি রুমানা মাহমুদ বলেছেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন ক্যারিশমাটিক নেতা ছিলেন। তিনি বিদেশিদের কাছ থেকে টাকা এনে উন্নয়ন করননি। তিনি দেশের সম্পদ কাজে লাগিয়ে মাত্র সাড়ে তিন বছরে দেশকে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন।
শুক্রবার (১৩ ডিসেম্বর) রানীগ্রাম বালক মাদরাসা মাঠে সিরাজগঞ্জ শহর বিএনপির ৭ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত জনসভায় তিনি একথা বলেন। এতে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ শহর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন ভূইয়া সেলিম। সভা পরিচালনা করেন শহর বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু হানিফ বাবু।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। এখন আমাদের দেশ গঠনে কাজ করতে হবে। এ জন্য নেতাকর্মীদের তিনি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
প্রধান বক্তার বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সময় রান্না করা খাবারও খেয়ে যেতে পারেননি। জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।
এ জনসভায় আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান, লিয়াকত আলী খান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, আলমগীর আলম, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি সরকার মো. রফিকুল ইসলাম রফিক, সিরাজগঞ্জ শহর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রেজাউল জোয়ার্দার, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, জেলা ছাত্র দলের সিনিয়র সহসভাপতি কায়সার পারভেজ কাজল, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ প্রমুখ।
নিজ স্বার্থেই সংখ্যালঘুদের নিরাপত্তা দেবে বাংলাদেশ: জয়শঙ্কর
জামিন পেলেন আল্লু অর্জুন