ডেমরায় ট্রাকের ধাক্কায় কলেজছাত্র নিহত

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৪ এএম

রাজধানীর ডেমরা মহাসড়কে ট্রাকের ধাক্কায় রিকশা আরোহী এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত ইমরান শিকদার (২৩) নারায়ণগঞ্জের কমার্স কলেজের বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। গতকাল শুক্রবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ইমরানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ইমরান কুমিল্লার মেঘনা থানার চর মাথালিয়া গ্রামের মোক্তার হোসেন সিকদারের ছেলে। তিনি ডেমরার সারুলিয়া এলাকার বাসিন্দা।

নিহতের বড় ভাই নাহিদ শিকদার জানান, তার ছোট ভাই ইমরান দুপুরের দিকে কুমিল্লায় বাবা-মায়ের সঙ্গে দেখা করার জন্য রিকশায় করে সায়দাবাদ বাসস্ট্যান্ড যাচ্ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত