পাঠ্যবইয়ে যুক্ত হবে হাদির জীবন-কর্ম

আপডেট : ১২ জুন ২০২৬, ০৯:১৭ এএম

পাঠ্যবইয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানে সম্মুখসারিতে থাকা শহীদ শরিফ ওসমান হাদির বীরত্বগাথা তুলে ধরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৮ সালের বইয়ে তার জীবন, কর্ম, শাহাদাত ও পরের ঘটনাগুলো তুলে ধরা হবে। গত বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ সদস্যরা উপস্থিত ছিলেন। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী শিক্ষাবর্ষের নবম-দশম শ্রেণির বাংলা বইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা ‘একটি জাতির জন্ম’ ও ‘স্বাধীনতাযুদ্ধের স্মৃতি’ শীর্ষক দুটি প্রবন্ধের আলোকে নতুন পাঠ প্রস্তুত করা হবে। পঞ্চম শ্রেণির বাংলা বইয়ের ‘আমরা তোমাদের ভুলব না’ অধ্যায়ে তিতুমীর, প্রীতিলতা ওয়াদ্দেদার, নূর হোসেন, আবু সাঈদ ও মীর মুগ্ধকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, একই ধরনের বিন্যাসে ২০২৮ শিক্ষাবর্ষ থেকে ওসমান হাদিকে অন্তর্ভুক্ত করার হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত