‘১৫ বছর রেল সেক্টরে দলীয় দুর্নীতিবাজদের দিয়ে লুটপাটের রাজত্ব কায়েম করেছিল’

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৫১ পিএম

সাবেক সাংসদ সদস্য, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, দিনাজপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম রেজওয়ানুল হক বলেছেন, বিগত ১৫ বছর বাংলাদেশ রেলওয়ে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। দেশের গুরুত্বপূর্ণ এই রেল সেক্টরে দলীয় দুর্নীতিবাজদের দিয়ে লুটপাটের রাজত্ব কায়েম করা হয়েছিল।

তিনি বলেন, উন্নয়নের নামে দলীয় নেতাকর্মীদের পকেট ভারী করা হয়েছে। এর প্রতিবাদ করায় আমাদের নেতাকর্মীরাসহ দেশপ্রেমিক শ্রমিকরা তাদের বহুমুখী নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। চরম বৈষম্য করা হয়েছে শ্রমিক নিয়োগ, পদন্নোতি, বদলি ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের ক্ষেত্রে। আর সাধারণ শ্রমিক কর্মচারীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন।

আজ শনিবার বিকেলে (১৪ ডিসেম্বর) রেল শ্রমিকদলের কার্যালয়ের সামনে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্য রাখছিলেন।
 
বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল (রেজিঃ নং-বি১৭৬৫)  শাখার উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম মিশুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম,  সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমআর মনজু,  পার্বতীপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এজেডএম মেনহাজুল হক, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও রামপুর ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন সাদো, পার্বতীপুর আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মোখলেছুর রহমান, পৌর বিএনপির সভাপতি মো. আতিয়ার রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক আতিকুল রহমান স্বপন, যুগ্ম আহ্বায়ক জোবায়ের হোসেন বাবু, সদস্য সচিব মাহাবুব রহমান সংগ্রাম, জেলা যুবদলের সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মমিনুল ইসলাম (ডাক্তার), রংপুর বিভাগীয় ট্যাংলরি শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি ও পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. আবু এহিয়া, পার্বতীপুর ব্যাটারি চালিত রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন সভাপতি মিজানুর রহমান সিয়াম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিশিষ্ট ঠিকাদার মো. হান্নান আশরাফি প্রিন্স, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম বাবু প্রমুখ। এ ছাড়াও উপস্থিত ছিলেন পার্বতীপুর পৌর ও  উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মো. ফজলুর রহমান। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত