মহান বিজয় দিবস উপলক্ষে হাবিবুর রহমান হাবিব মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান ও পুরান ঢাকা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি মো. মোস্তাফিজুর রহমান মোস্তাকের উদ্যোগে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে পুরান ঢাকার নবাববাড়ি পুকুর পাড় এলাকায় এর আয়োজন করা হয়। এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খাজা খালেদ।
এসময় উপস্থিত ছিলেন ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপির ইউনিট সভাপতি খাজা শাহাবুদ্দিন, ব্যবসায়ী মনির হোসেন, জলিল,রিপন,বিএনপি নেতা শাহীন শিকদার, সাংবাদিক ইমরান হোসেন ইমু, লেবার পাটি কোতোয়ালি থানার সাধারণ সম্পাদক জীবন,আতিক মোল্লা, আনিস,মমিন, আশিক প্রমুখ।
দোয়া শেষে প্রায় পাঁচ শতাধিক মানুষের রান্না করা খিচুড়ি বিতরন করা হয়।
