মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এসময় তার ব্যবহৃত মোবাইলটি চুরি হয়েছে বলে জানা গেছে।
আজ সোমবার বঙ্গভবনের ভিআইপি ইনক্লোজারের ভেতরে এই ঘটনা ঘটে, যেখানে রাষ্ট্রপতি, পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, তিন বাহিনীর প্রধানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মির্জা আব্বাস জানান, তিনি খাবার খাচ্ছিলেন এবং তার স্যামসাং এস-২৪ আল্ট্রা মোবাইলটি পাশে রেখেছিলেন। কিছুক্ষণ পর তিনি মোবাইলটি দেখতে না পেয়ে আশপাশে খুঁজতে শুরু করেন, কিন্তু সেটি পাওয়া যায়নি। এরপর তিনি এই বিষয়টি সেখানে নিয়োজিত নিরাপত্তা বাহিনীকে জানান।
এ ধরনের একটি গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল হারানোর ঘটনায় মির্জা আব্বাস চরম অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, বঙ্গভবনের মতো নিরাপদ স্থানে এমন অপ্রীতিকর ঘটনা কীভাবে ঘটতে পারে।
বিপর্যস্ত সিটির দায় নিচ্ছেন গার্দিওলা