তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে রায় ঘোষণা শুরু করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টার আগে আগে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা শুরু করেন। এর আগে ৪ ডিসেম্বর পৃথক রিটে জারি করা রুলের ওপর শুনানি শেষ হয়।
২০১১ সালের ৩০ জুন আওয়ামী লীগ সরকারের সময়ে জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী আইন পাস হয়। এ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়। এ ছাড়া এ সংশোধনীতে জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসনসংখ্যা ৪৫ থেকে বাড়িয়ে ৫০ করা হয়।
এ সংশোধনীর বৈধতা নিয়ে প্রশ্ন তোলে সংশোধনী বাতিলের নির্দেশনা চেয়ে গত আগস্টে হাইকোর্টে রিট আবেদন করেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ ব্যক্তি। গত ১৯ আগস্ট হাইকোর্ট পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে রুল দেয়।
বিএনপি নেতার বাড়িতে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলি
আ. লীগের সাবেক মন্ত্রীসহ ১৬ জনকে আনা হল ট্রাইব্যুনালে