সাতক্ষীরায় ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে সাতক্ষীরা-যশোর মহাসড়কের ছয়ঘরিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাছখোলা গ্রামের মোস্তাহিদ হাসানের ছেলে তানজিমুল হোসেন সিহাব (১৮) ও মুনজিতপুর গ্রামের শাহানুর জামালের ছেলে আল হেলাল জয় (১৮)। তারা সাতক্ষীরা সদর উপজেলার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও স্বজনদের বরাতে সাতক্ষীরা সদর থানার সাব-ইন্সপেক্টর দেলওয়ার হোসেন জানান, মঙ্গলবার বিকেলে সাতক্ষীরা থেকে কলারোয়ার দিকে দ্রুতগতির মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে ছয়ঘরিয়া ইটভাটার মোড়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুই যুবক। নিহতরা সম্পর্কে বন্ধু।
পুলিশ জানায়, ওই সময় চালক ও হেলপারকে স্থানীয়রা আটক করলে কৌশলে তারা সেখান থেকে পালিয়ে যায়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে: প্রেস সচিব
তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় দেওয়া বিচারপতিকে গ্রেপ্তারের দাবি