মিসরের রাজধানী কায়রোতে ১১তম ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৮ ডিসেম্বর) রাত ১টা ২০ মিনিটের দিকে প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটটি মিশরের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, বাংলাদেশ ছাড়াও তুরস্ক, ইরান, ইন্দোনেশিয়া ও পাকিস্তানসহ কয়েকটি দেশের সরকার প্রধানরা ডি-৮ সম্মেলনে যোগ দেবেন।
ডি-৮ শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্যের অঙ্গীকারকে প্রতিফলিত করে, যা তরুণদের ক্ষমতায়ন এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে উৎসাহিত করে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নকে ত্বরান্বিত করতে চায়।
ডেভেলপিং-৮ বা ডি-৮ নামে পরিচিত অর্থনৈতিক সহযোগিতা সংস্থাটি ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়। এটি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে উন্নয়ন সহযোগিতা উৎসাহিত করে।
এই রাষ্ট্রগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্কের মতো মুসলিম-প্রধান দেশসমূহ। এসব দেশ আনুমানিক বিশ্ব জনসংখ্যার প্রায় ১৪ শতাংশের প্রতিনিধিত্ব করে।
নভেম্বরে ৩৩ শতাংশ বিদ্যুৎ কম সরবরাহ করেছে আদানি
বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে: তারেক রহমান