‘বিশেষ কোনো ব্যক্তির প্রতি  দুদক আনুকূল্য দেখাবে না’

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৫:০১ এএম

কোনো ক্যাডার বা বিশেষ ব্যক্তির প্রতি দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনোরকম আনুকূল্য দেখাবে না বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন। গতকাল বুধবার বিকেলে দুদক কার্যালয়ের সামনে বিফ্রিংকালে  তিনি এ মন্তব্য করেন। আক্তার হোসেন বলেন, ‘দুর্নীতিগ্রস্ত আমলারা রেহাই পাবেন না। টিআইবিসহ বিভিন্ন সংস্থার ভাষ্যমতে ও গণমাধ্যমে আমলাতন্ত্রের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের নিস্পৃহতার বিষয় বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে। এর পরিপ্রেক্ষিতে কমিশন সিদ্ধান্ত নিয়েছে, আমলাতন্ত্রের বিভিন্ন সোপানের যেকোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট এবং বস্তুনিষ্ঠ অভিযোগ কমিশনে দাখিল হলে বা কমিশনের নজরে এলে এ বিষয়ে কমিশন দ্রুত যথাযথ আইনানুগ ব্যবস্থা নেবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত