নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. ওয়াজেদ আলম সীমান্ত হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার দুই ছিনতাইকারী অনিক ও আকাশ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতে আকাশের জবানবন্দি রেকর্ড করা হয়। এর আগে বুধবার বিকেলে একই আদালতে অনিকের জবানবন্দি রেকর্ড করা হয়।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কাইউম খান জানান, আদালতে-২ ছিনতাইকারী অনিক ও আকাশ স্বীকারোক্তি দিয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, স্বীকারোক্তিতে অনিক বলেছে গত ১২ ডিসেম্বর ভোরে নগরের দেওভোগ মর্গ্যাণ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ছিনতাইয়ের জন্য অপেক্ষা করছিল মো. অনিক, আকাশসহ ৩ জন। ওই সময় কলেজে যাবার জন্য ওই পথ দিয়ে যাচ্ছিল শিক্ষার্থী ওয়াজেদ আলম সীমান্ত। ৩ ছিনতাইকারী সীমান্তের ব্যাগ ও মোবাইল ফোনের জন্য তার পথরোধ করেন। সীমান্ত তাতে বাধা দিলে অনিকসহ ৩ ছিনতাইকারী তাকে শরীরের বিভিন্নস্থানে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। জবানবন্দিতে একই ধরণের বক্তব্য দিয়েছে আকাশ।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, ঘটনার ৬ দিন পর গত মঙ্গলবার গভীররাতে ছিনতাইকারী অনিককে দেওভোগ এলাকা এবং বুধবার গভীররাতে পাশের এলাকা থেকে আকাশকে গ্রেপ্তার করে পুলিশ। অনিকের কাছ থেকে নিহত সীমান্তের ব্যবহৃত মুঠোফোন উদ্ধার এবং হত্যায় ব্যবহৃত একটি সুইচগিয়ার চাকু জব্দ করা হয়। তবে আকাশ ঘটনার সঙ্গে জড়িত থাকলেও তার কাছ থেকে কিছু উদ্ধার বা জব্দ করা যায়নি। ঘটনায় জড়িত অপর ছিনতাইকারীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য গত ১২ ডিসেম্বর ভোর ৬টায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি অব বাংলাদেশের (এআইইউবি) কম্পিউন্টার সায়েন্সের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সীমান্ত কলেজে যাবার পথে নগরের দেওভোগ এলাকায় মগ্যার্ণ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন। বাধা দেওয়ায় ছিনতাইকারীরা সীমান্তকে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা ব্যাগ ও মুঠোফোন নিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর গত ১৪ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় সীমান্ত মারা যায়। সীমান্ত শহরের দেওভোগ এলাকার হাজী আলমের ছেলে।
মুন্সীগঞ্জে হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
বদিউল আলমের বক্তব্য প্রত্যাখ্যান করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
আ. লীগের নির্বাচনে আসা নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন বদিউল আলম