বগুড়া-৬ আসনের সাবেক এমপি রাগিবুল গ্রেপ্তার

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০৪:৪১ এএম

বগুড়া সদর আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) রাগেবুল আহসান রিপুকে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মুনীম ফেরদৌস এ তথ্য জানিয়েছেন। গত বুধবার রাতে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, রিপুর বিরুদ্ধে বগুড়ার বিভিন্ন থানায় হত্যাসহ বিভিন্ন অভিযোগে ১৩টি মামলা রয়েছে। র‌্যাব-১৪-এর সদস্যরা তাকে মোহনগঞ্জ থেকে নেত্রকোনায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত