সেই ২০০৬ সাল থেকে বার্সেলোনার মাঠে খেলা মানেই আতলেতিকো মাদ্রিদের জন্য আরেকটি জয়খরা। ২০১২ সাল থেকে আতলেতিকোর দায়িত্ব সামলাচ্ছেন দিয়েগো সিমিওনে। এই সময়ে মাদ্রিদের ক্লাবটিকে দুই বার লা লিগা শিরোপার স্বাদ এনে দিয়েছেন। ২০১৩-১৪ মৌসুমের ন্যু ক্যাম্পে থেকেই উঁচিয়ে তুলেছেন শিরোপা কিন্তু বার্সার মাঠে গিয়ে জয়োল্লাস করতে পারেননি।
আজ রাতে আরও একবার বার্সেলোনার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলার আগে সেই স্মৃতি মনে করে যেন আক্ষেপ ঝাড়লেন সিমিওনে, ‘আমার জীবনে সেখানে (বার্সেলোনার মাঠে) জিততে পারিনি। আমি সব জায়গায় জিতেছি এবং সেখানে লিগ জিতেছি।'
দারুণ ছন্দে থাকা আতলেতিকো এবার অধরা জয় তুলে নিতে চায়। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১১ ম্যাচের সবগুলোতেই জিতেছে তারা। দলীয় ঐক্য ও বোঝাপড়ার কারণেই এমন নৈপুণ্য বলে মনে করেন সিমেওনে, 'মাস দেড়েক ধরে আমাদের দলটি একটি গ্রুপ হিসেবে দারুণ কাজ করছে, প্রতি ম্যাচে প্রতিপক্ষকে আঘাত করার, প্রতিদ্বন্দ্বিতা করার এবং উন্নতি করার সুযোগ খুঁজছে।'
তবে বার্সার বিপক্ষে জয় পাওয়া সহজ হবে না বলে মনে করে এই কোচ, 'আমরা এমন একটি দলের মুখোমুখি হতে যাচ্ছি, যারা খুব ভালো খেলে, তরুণদের নিয়ে গড়া তাদের মাঝমাঠ ভালো লাগে আমার। এমন একটি ম্যাচের জন্য আমাদের প্রাণশক্তি আছে, অবশ্যই বিনোদনদায়ী ম্যাচ হবে।'
এছাড়া আতলেতিকোর জন্য ম্যাচটি লা লিগার পয়েন্ট টেবিলে এককভাবে শীর্ষে উঠে যাওয়ার মিশনও। ১৭ ম্যাচ শেষে ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে দলটি। সমান পয়েন্ট হলেও এক ম্যাচ বেশি খেলা বার্সেলোনা শীর্ষে আছে গোল ব্যবধানে।
বাজে ফর্মের পর ইনজুরি, মরার উপর খাড়ার ঘা সিটিতে
নড়বড়ে চট্টগ্রামকে বিদায় করে টিকে রইলো খুলনা