নোয়াখালী বিভাগের দাবিতে বিক্ষোভ

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৪৮ এএম

কুমিল্লার সঙ্গে নয় বরং স্বনামেই বিভাগ বাস্তবায়নের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে নোয়াখালী প্রেস ক্লাব ও টাউন হল মোড় ঘুরে ফের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে মিলিত হয়। এ সময় নোয়াখালীর বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে আংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ইতিহাস ও ঐতিহ্যে পরিপূর্ণ ২০০ বছরের পুরনো জেলা নোয়াখালী। ঐতিহ্যবাহী এই জেলাটি বাংলাদেশের জাতীয় অর্থনীতির শতকরা ৩৫ ভাগ নিয়ন্ত্রণ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত