ইলন মাস্ক অল্প বয়সেই উপার্জন শুরু করেন। তখন থেকেই নানা ধরনের ব্যবসায়িক উদ্যোগ ছিল। শুরুতে ভিডিও গেম তৈরি করে বিক্রি করতেন।
ভিডিও গেম বিক্রি : মাস্কের বয়স যখন ১২ তখন ব্লাস্টার নামে একটি ভিডিও গেম তৈরি করেছিলেন। আর এই গেমটি ৫০০ ডলারে বিক্রি করেন। প্রোগ্রামিং এবং উদ্যোক্তা হিসেবে এটাই তার প্রথম কাজের অভিজ্ঞতা ও উপার্জন ছিল।
কম্পিউটার প্রোগ্রামিং : তথ্যপ্রযুক্তি এবং প্রোগ্রামিং-এর প্রাথমিক দক্ষতা অল্প বয়সেই তৈরি হয়েছিল। তিনি কোডিং শিখেছিলেন এবং ছোট ছোট প্রজেক্টের কাজ করতেন। যা থেকে তিনি সে সময়েই ভালো উপার্জন করতেন।
Zip2 করপোরেশন : ক্যালিফোর্নিয়ায় যাওয়ার পর, মাস্ক তার ভাই কিম্বলের সঙ্গে ১৯৯৬ সালে তরঢ়২ প্রতিষ্ঠা করেন। শুরুতে তরঢ়২ সংবাদপত্রের জন্য ব্যবসায়িক ডিরেক্টরি এবং মানচিত্র সরবরাহ করত। ১৯৯৯ সালে, Compaq প্রায় $৩০৭ মিলিয়নে তরঢ়২ কিনে নেয়। মাস্ক Zip2 বিক্রি থেকে প্রায় $২২ মিলিয়ন লাভ করেন।
এই ধরনের প্রাথমিক উদ্যোগগুলো X.com (যা পেপ্যাল), স্পেসএক্স এবং টেসলার মতো কোম্পানিগুলোতে মাস্কের পরবর্তী সাফল্যের ভিত্তি তৈরি করেছিল।
