ইংলিশ প্রিমিয়ার লিগের ১৭তম রাউন্ডের খেলা শেষ হয়েছে। আর এর মাঝেই এ বছর শিরোপা উঠবে কাদের ঘরে সেই নাম পূর্বাভাস করেছে সুপার কম্পিউটার অপ্টা। গত চার বছরের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি নয় বরং অপ্টার কাছে এবারের আসরে শিরোপা জেতায় ফেভারিট লিভারপুল।
১৭তম রাউন্ড শেষে পয়েন্ট টেবিল ও খেলার ধরন বিশ্লেষণ করে অপ্টার মনে হয়ে লিভারপুলের এবার শিরোপা জেতার সম্ভাবনা ৮৬ শতাংশ। ক্রিসমাসের ছুটির আগে টটেনহামের জালে গোল উৎসব করেছে অল রেডরা। ৬-৩ ব্যবধানে ম্যাচ জিতেছে তারা। গতবারের চ্যাম্পিয়ন ম্যানসিটির সম্ভাবনা যেখানে ০.৬ শতাংশ।
অপ্টার বিশ্লেষণ অনুযায়ী ১০.৩ শতাংশ সম্ভাবনা নিয়ে দুইয়ে আছে আর্সেনাল। গতবারও দ্বিতীয় অবস্থানে ছিল মিকেল আর্তেতার দল। লাগাতার ভালো করলেও গত ২০ বছর ধরে শিরোপা খুঁজে আসছে গানাররা।
তিনে থাকা দলটির নাম চেলসি। তাদের সম্ভাবনা ৩.১ শতাংশ।
সিনার ও সাবালেঙ্কার উত্থানের বছর
কার পেশীতে কত শক্তি জানা যাবে আজ