কুড়িগ্রামে আ.লীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:০২ পিএম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় আওয়ামী লীগ-ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।  

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে ও ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আলিফ উদ্দিন (৬০) এবং উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও ভাঙ্গামোড় ইউনিয়নের ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ সবুজ রানা (২৭)। সৈয়দ সবুজ রানা উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের বারাইতারী গ্রামের নজির হোসেন ছেলে। 

পুলিশ জানায়, শেখ হাসিনার দেশত্যাগের পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন ওই দুই নেতা। বুধবার সন্ধ্যায় তারা বাড়িতে আছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে গত ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র-জনতার আন্দোলনে হামলা, ভাঙচুর-লুটপাটের ঘটনায় দায়েরকৃত ৫নং মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।  

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফুলবাড়ী থানা পুলিশের একটি বিশেষ টিম আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওই দুই নেতাকে গ্রেপ্তার করেছে। আগামীকাল বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃত দুই নেতাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত