বলিউডের পাওয়ার কাপল দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং তাদের ক্রিসমাস পার্টির ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। যেখানে তাদের ক্রিসমাস ট্রিতে কিছু কাস্টমাইজড বাউবল ঝোলানো রয়েছে। আর সেই বলগুলির উপর সোনালি রঙে লেখা আছে রণবীর, দীপিকা, দুয়ার নাম। আসলে এই বলগুলি তাদের ভালবাসার প্রতীক। ছবিটি শেয়ার করে দীপিকা ক্যাপশন লিখেছেন, ‘আমার মন আনন্দে ভরপুর।’ ছবিটি পোস্ট করতেই ভাইরাল হয়েছে। ভক্তরা ভালোবাসা ও শুভ কামনা জানিয়েছেন।
তবে মজার বিষয় হল দীপিকার এই কাণ্ড দেখে নেটিজেনরা অনেকেই আলিয়া-রণবীরের প্রসঙ্গ টেনে এনেছেন। তাদের মতে আলিয়া কে নকল করেছেন দীপিকা-রণবীর। কারণ দুয়ার প্রথম ক্রিসমাসে তারা যেভাবে তার নাম বলে লিখে পোস্ট করেছেন, ঠিক একই ভাবে আলিয়া-রণবীরের মেয়ে রাহা নাম বলে লিখে ক্রিসমাস ট্রিতে ঝুলিয়ে পোস্ট করেছিলেন।
দীপিকা বর্তমানে তার মাতৃত্বকালীন বিরতি উপভোগ করছেন। এরপর তিনি অমিতাভ বচ্চনের সঙ্গে 'দ্য ইন্টার্ন'-এর হিন্দি রিমেকের কাজ করবেন বলে জানা গেছে। তাছাড়াও 'কল্কি'-এর পরবর্তী পার্টের কাজও ২০২৫-এ শুরু হবে।
