বক্সিং ডে টেস্টে এক সঙ্গে মাঠে নেমেছে ছয়টি দেশ। এর মধ্যে সবার আগে ইনিংস গোটালো পাকিস্তানের। সেনচুরিয়নে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১১ রানে থেমেছে পাকিস্তানের ইনিংস। প্রোটিয়া পেসার ডেন প্যাটারসনের ফাইফার এবং অভিষিক্ত পেসার কোরবিন বোশের চার শিকারে বিপর্যস্ত হয় পাকিস্তান।
৫৬ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে ফেলেছিল পাকিস্তান। সেখান থেকে ৮১ রানের জুটি গড়ে ধাক্কা সামলান কামরান গুলাম ও মোহাম্মদ রিজওয়ান। দারুণ ফিফটি করেন কামরান। তবে এর পর ড্যান আর করবিনের পেসতোপে আবার মুখ থুবড়ে পড়ে দলটি।
৯ উইকেট নিয়ে চা বিরতিতে যাওয়া পাকিস্তান শেষ সেশনের তৃতীয় বলেই হারায় শেষ উইকেট। ৬১ রানে ৫ শিকার ধরেন ডেন। করবিন ৪ উইকেট নিতে দেন ৬৩ রান। আরেকটি উইকেট নেন মার্কো ইয়ানসেন।
কামরান ৭১ বলে করেন ৫৪ রান। এছাড়া আমির জামাল ২৮, রিজওয়ান ২৭ ও সালমান আগা ১৮ রান করেন।
এবার সেঞ্চুরি করলেন দিলারা দোলা
বক্সিংয়ে ডে টেস্টে রিংয়ে নামলেন ৬ নতুন মুখ