উত্তরা ক্লাবের সভাপতি হলেন ফরচুনা গ্রুপের ডিএমডি ফয়সল তাহের

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:৫৮ এএম

রাজধানীর উত্তরা ক্লাব লিমিটেডের ২০২৪-২৫ মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ফরচুনা গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) শিল্পপতি ও সমাজসেবক মো. ফয়সল তাহের। গত বুধবার রাজধানীর উত্তরা ১ নম্বর সেক্টরে উত্তরা ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন তিনি। পরিচালনা পরিষদের নির্বাচিত অন্যরা হলেন ক্যাপ্টেন ফারিয়েল বিলকিস আহমেদ, হাসান ইবনে গিয়াস সাদি, মোশাররফ হোসেন, সালমান মাহমুদ, মো. গোলাম মাওলা, এএম মাহমুদুর রহমান, আতাউল কবির খান, এবিএম মনোয়ারুল ইসলাম ভূঁইয়া, ড. মো. নান্নু মিয়া এবং মো. তৈমুর আজাদ।

নবনির্বাচিত সভাপতি মো. ফয়সল তাহের দেশ রূপান্তরকে বলেন, দলমত-নির্বিশেষে উত্তরা ক্লাবকে সুসংগঠিত ও সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি করে ক্লাবের উন্নয়নের কাজ করতে চাই। ঢাকার ভেতরে অনেক ক্লাব রয়েছে। কিন্তু হাতেগোনা তিন-চারটি ক্লাবের ভেতর উত্তরা ক্লাব অন্যতম।

তিনি আরও বলেন, ‘বর্তমান সময়ে বিভিন্ন জায়গায় ক্লাবগুলো প্রতিযোগিতায় নেমেছে। আমাদের ক্লাবে প্রায় তিন হাজার মেম্বার রয়েছেন। তাদের সর্বোচ্চ সেবা, কোয়ালিটি ফুল খাবার, ভালো পণ্য এবং একত্রিত বন্ধন ক্লাবের মূল চালিকাশক্তি; আমরা তো ধরে রাখতে চাই।’

উত্তরা মডেল টাউনের ১ নম্বর সেক্টরে অবস্থিত ক্লাবটি রাজধানীর নেতৃস্থানীয় একটি সামাজিক ক্লাব। ক্লাবটির ২ হাজার ৭০০ জন্য সদস্যের মধ্যে রয়েছেন শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, ব্যবসায়ী, পুলিশ, সাংবাদিক, সমাজকর্মী ও রাজনীতিবিদ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত