সচিবালয়ে আগুন সুপরিকল্পিত বলছে প্রশাসন ক্যাডার

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:৫৯ এএম

সচিবালয়ে আগুনের ঘটনা সুপরিকল্পিত বলে মনে করে প্রশাসন ক্যাডারদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে সংগঠনটি। অপশক্তির প্ররোচনায় এই আগুনের ঘটনা ঘটেছে উল্লেখ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা। এ ছাড়া সচিবালয়কে স্বৈরাচারের দোসরমুক্ত করা জরুরি বলে মত প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বড়দিনের ছুটির পর রাতে জনমানবহীন সচিবালয়ে সংঘটিত ঘটনাটি সুপরিকল্পিত বলে বিশেষজ্ঞদের মতামত থেকে প্রতীয়মান হয়েছে। কারও কারও মতে, এমন নাশকতামূলক কাজের পেছনে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে শেখ হাসিনার মদদপুষ্ট তথা স্বৈরাচারের দোসররা জড়িত। তারা এখনো কর্মরত রয়েছেন এবং ফ্যাসিবাদী সরকারের দোসরদের অনেকের কাছে এখনো সচিবালয়ে প্রবেশের পাস থাকায় তারা সচিবালয়ে অবৈধভাবে প্রবেশের সুযোগ পাচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত