সৌদি কোম্পানির সঙ্গে বিএডিসির চুক্তি সই

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:০০ এএম

নন-ইউরিয়া সারের নিরাপদ মজুদ গড়ে তুলে কৃষকদের কাছে যথাসময়ে সার সরবরাহের লক্ষ্যে বিএডিসি ও সৌদি কোম্পানি গধ’ধফবহ-এর সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত ১৫ ডিসেম্বর সৌদি আরবের রাজধানী রিয়াদে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বিএডিসি চেয়ারম্যান  মো. রুহুল আমিন খান এবং গধ’ধফবহ গ্রুপের প্রতিনিধি এ চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানসহ সংশ্লিষ্ট অন্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। চুক্তি অনুযায়ী যথাসময়ে ডিএপি সার প্রাপ্তির লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বিএডিসির মাধ্যমে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। এতে করে দেশে ডিএপি সারের কোনো সংকট হবে না। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত