শীতে চুল পড়া বেড়ে যায়। সেই সাথে মাথায় প্রচুর খুশকি হয়। বাজারের অনেক দামি তেল ও শ্যাম্পু ব্যবহার করেও চুল পড়া বন্ধ হয় না। যাদের চুল পড়া বন্ধ হচ্ছে না কিংবা তেল ব্যবহার করে উপকার পাচ্ছেন না, তারা বাসায় বানিয়ে নিন জিঞ্জার অয়েল তথা আদার তেল। আদার তেল চুল পরা বন্ধ করতে এবং চুলের বৃদ্ধি বাড়াতে সাহায্য করে। এটি ব্যবহার করলে মাথার ত্বকে রক্তসঞ্চালন বাড়ে এবং চুলের গোড়া মজবুত হয়। নিচে আদার তেল বানানোর সহজ পদ্ধতি দেওয়া হলো:
উপকরণ
তাজা আদা - ২-৩ টুকরোও নারিকেলের তেল (বা অলিভ অয়েল) - ১ কাপ
তৈরি করার পদ্ধতি:
১.তাজা আদার খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন।
২.একটি ব্লেন্ডারে আদার টুকরোগুলো ব্লেন্ড করে নিন অথবা ছোটো গ্রেটারে ঘষে নিন।
৩. একটি পাত্রে নারিকেলের তেল গরম করুন (অত্যন্ত বেশি গরম করবেন না)।
৪.গরম তেলে গ্রেট করা আদা মেশান এবং কম আঁচে ১০-১৫ মিনিট জ্বাল দিন।
৫. তেল থেকে আদার রং এবং গন্ধ বের হয়ে এলে চুলা বন্ধ করে ঠান্ডা হতে দিন।
৬. ঠান্ডা হয়ে গেলে একটি পরিষ্কার ছাকনি দিয়ে তেল ছেঁকে নিন।
ব্যবহার করার নিয়ম:
তেল চুলের গোড়ায় ভালোভাবে ম্যাসাজ করুন। কমপক্ষে ১-২ ঘণ্টা রেখে দিন বা রাতভর রেখে দিন। এরপর একটি শ্যাম্পু দিয়ে চুল গুলো ধুয়ে নিন। সপ্তাহে ২-৩ দিন ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন। এটি চুল পড়া রোধের পাশাপাশি নতুন চুল গজাতে সাহায্য করবে।
