বলিউডের নতুন প্রজন্মের দুই তারকা, আমির খানের ছেলে জুনায়েদ খান এবং শ্রীদেবী কন্যা খুশি কাপুর। রোমান্টিক ড্রামা ছবিতে প্রথমবারের মতো একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে জুনায়েদ ও খুশি। ছবিটি খুশি কাপুরের থিয়েট্রিক্যাল ডেবিউ হতে যাচ্ছে। এই ছবির মাধ্যমে বলিউড পেতে চলেছে আরও এক নতুন জুটি । এর আগে, জুনায়েদ ও খুশি উভয়েই বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে নিজেদের প্রমাণ করেছেন। কিন্তু এটি তাদের বড় পর্দায় প্রথম একসঙ্গে আসা
ছবির নাম রাখা হয়েছে ‘লাভাপা’। এটি নতুন বছরের ৭ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবিটি পরিচালনা করছেন অদ্বৈত চন্দন। ছবির শুটিং চলছে মুম্বাই এবং দিল্লির বিভিন্ন লোকেশনে। প্রযোজনা সংস্থা ফ্যান্টম স্টুডিও এবং এজিএস এন্টারটেইনমেন্ট এই ছবিতে একসঙ্গে কাজ করছে। ফ্যান্টম স্টুডিও তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নতুন পোস্টার শেয়ার করেছে।
জানা গিয়েছে ‘লাভাপা’ছবিটি ২০২২ সালের তামিল হিট ছবি লাভ টুডে এর রিমেক। এই ছবি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। ছবির গল্প প্রেমের জটিলতাগুলি নিয়ে তৈরি।
উল্লেখ্য জুনায়েদ খানকে শেষ দেখা গিয়েছিল মহারাজ ছবিতে। সেখানে তার বিপরীতে ছিলেন শালিনী পান্ডে ও জয়দীপ আহলাওয়াত। এই ছবিতে ধর্মের নামে সমাজে ঘটে যাওয়া অন্যায়ের গল্প তুলে ধরা হয়েছিল। অন্যদিকে, খুশি কাপুরকে দর্শকরা দেখতে পেয়েছিলেন জোয়া আখতার এর দ্য আর্চিস সিরিজে। যেখানে তার সঙ্গে অভিনয় করেছিলেন সুহানা খান, অগস্ত্য নন্দা ও অন্যান্য নতুন প্রজন্মের তারকা।
‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ অভিনেত্রী অলিভিয়া হাসি আর নেই