কথা দিয়েছিলেন, ‘মির্জা’র ব্যবসা হিট হলেই বছর শেষে ঐন্দ্রিলার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন। সে কথা রাখেননি। ১৪ বছরের প্রেম কবে ছাদনাতলায় পরিণতি পাবে সেদিকেই তাকিয়ে অনুরাগীরা।
তবে এবার সম্ভবত বর-কনে রূপে অঙ্কুশ-ঐন্দ্রিলাকে দেখার ইচ্ছেপূরণ হতে চলেছে অনুরাগীদের। কারণ এখন জোরকদমে চলছে কেনাকাটি!
শোনা যাচ্ছে, নতুন বছরের প্রথমার্ধেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন টলিউডের তারকাজুটি। ঐন্দ্রিলার শেয়ার করা একটি ভিডিও থেকেই প্রথমে জল্পনার সূত্রপাত।
সেখানেই অভিনেত্রী জানিয়েছেন, নতুন বছরে কাছের মানুষদের হাত ধরে জীবনের নতুন পথ চলার পরিকল্পনা। হ্যাঁ, জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ পথ। সবথেকে লম্বা পথ।
বছর শেষের আগেই ঐন্দ্রিলার এক পোস্টে শোরগোল পড়ে গেছে। অনুরাগীদের প্রশ্ন, ‘তাহলে কি উৎসবের আবহেই বিয়েটা সারতে চলেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা?’
আসলে ভিডিওতে দুই তারকার একে অপরের জন্য কেনাকাটি দেখেই বিয়ের জল্পনা তুঙ্গে। সেখানেই দেখা গেল পোশাকশিল্পী অভিষেক রায়ের বুটিকে শপিং করতে গিয়েছেন তারা। কখনও ঐন্দ্রিলা গায়ে শাড়ি রেখে দেখছেন তো কখনও বা অঙ্কুশ শেরওয়ানি পছন্দ করছেন। অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ের পোশাকের দায়িত্ব সম্ভবত অভিষেকের হাতেই ছেড়ে দেওয়া হয়েছে। যদিও এ প্রসঙ্গে দুই তারকার মুখে কুলুপ!
কিংবদন্তি শিল্পী আশা ভোসলের কণ্ঠে ভিকির ‘তওবা তওবা’!