মাসে সর্বোচ্চ ৮ সভার সম্মানী নিতে পারবেন ব্যাংক পরিচালকরা

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ০১:২৬ এএম

ব্যাংকের পরিচালনা পর্ষদ ও নির্বাহী কমিটি এবং অন্যান্য সভায় উপস্থিত হয়ে সম্মানী প্রাপ্তির বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে পরিচালকরা এক মাসে সর্বোচ্চ আটটি সভার সম্মানী গ্রহণ করতে পারবেন।

গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকের পর্ষদ ও অন্যান্য কমিটির সভা যথাসম্ভব সীমিত করতে হবে। তবে প্রয়োজনীয় ক্ষেত্রে তা বাড়তেও পারে। এ ক্ষেত্রে প্রতি মাসে পরিচালকরা সর্বোচ্চ পরিচালনা পর্ষদ এবং নির্বাহী কমিটির সম্মিলিতভাবে ছয়টি সভা, অডিট কমিটির একটি সভা ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির একটি সভায় উপস্থিতির জন্য সম্মানী গ্রহণ করবেন। এর বাইরে কোনো সভা হলেও তার জন্য সম্মানী গ্রহণ করবেন না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত