কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিক্যাব) ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইউএনবির বিশেষ প্রতিনিধি এ কে এম মঈনুদ্দিন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আমাদের সময়ের কূটনৈতিক প্রতিবেদক মো. আরিফুজ্জামান মামুন।
গতকাল মঙ্গলবার বিশ্বসাহিত্য কেন্দ্রে সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন শেষে ২০২৫ সালের জন্য নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা দেওয়া হয়।
ডিক্যাবের ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটিতে সহসভাপতি পদে এটিএন নিউজের আশিকুর রহমান অপু, যুগ্ম সাধারণ সম্পাদক দীপ্ত টিভির রুবায়েত হাসান, দপ্তর সম্পাদক পদে দৈনিক জবাবদিহির আতিকুর রহমান ও কোষাধ্যক্ষ পদে চ্যানেল টোয়েন্টিফোরের মোর্শেদ হাসিব হাসান নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে আমাদের নতুন সময়ের খুররম জামান, আমার দেশের বশীর আহমেদ, মানবজমিনের মিজানুর রহমান, ভিউজ বাংলাদেশের রাশেদ মেহেদি ও বাসসের মো. তানজিম আনোয়ার নির্বাচিত হয়েছেন।
