বগুড়া

ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ০৬:৪১ পিএম

বগুড়ার শেরপুরে হামলা, ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত মামলায় সুঘাট ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. আতিকুল ইসলাম আতিককে (২৯) গ্রেপ্তার করেছে শেরপুর থানা পুলিশ।

বুধবার (১ জানুয়ারী) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আতিকুল উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর গ্রামের মো. কামরুল ইসলামের ছেলে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, তাকে আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত